বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজধানীতে প্রথম প্রকাশ্যে শোভাযাত্রা করেছে সমকামীদের একটি দল এ দাবী করা হয়েছে রূপবান' নামের একটি ফেসবুক ফ্যান পেইজে ।
ইতোপূর্বে 'রুপবান' সমকামীদের একটি পত্রিকা সাময়িকী প্রকাশ করে আলোচনায় আসে। ফেসবুকের ফ্যান পেইজটি ওই সাময়িকীটির যাতে একটি ছবি প্রকাশ করে সংবাদ প্রকাশ করেছে।
ফেসবুক ফ্যান পেইজে বলা হয়েছে, সোমবার রাজধানীর শাহবাগে সকাল ৯.৩০ এর দিকে মঙ্গল শোভাযাত্রার পরে পরেই এই শোভাযাত্রা বের করে সমকামীদের দল। সমকামীদের প্রতীক হিসেবে পরিচিত রংধনুর সাত রঙ এর সাথে মিল রেখে শোভাযাত্রাটি শাহবাগ থেকে রুপসী বাংলা হোটেল পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে আসে।
শোভাযাত্রায় সাতটি লাইনে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল রঙের পাঞ্জাবি পরিহিত সমকামীরা কাগজের ফুল, পাখি আর বেলুন। শোভাযাত্রা শেষে তারা হাতের বেলুন আকাশে উড়িয়ে দেয়।
ভিন্ন আয়োজনের ওই শোভাযাত্রাটি উপস্থিত জনসাধারণের মধ্যে আগ্রহের সৃষ্ঠি করে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
রাজধানীতে সমকামীদের প্রকাশ্যে শোভাযাত্রা
বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজধানীতে প্রথম প্রকাশ্যে শোভাযাত্রা করেছে সমকামীদের একটি দল এ দাবী করা হয়েছে রূপবান' নামের একটি ফেসবুক ফ্যান পেইজে । ইতোপূর্বে 'রুপবান' সমকামীদের একটি পত্রিকা সাময়িকী প্রকাশ করে আলোচনায় আসে।





