রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (০২ অক্টোবর) সকালে বিমানবন্দরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।
ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, শনিবার (০২ অক্টোবর) সকালে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এমবি





