রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় অজ্ঞাত এক যুবক (৩২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, বৃহস্পতিবার সকালে ডেমরার রাণী মহল সিনেমা হলের সামনে লেগুনার ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ