বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়ীঘর ভাংচুর ও গণগ্রেপ্তারের প্রতিবাদে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহনযোগ্য নির্বাচনের দাবীতে ২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টিকালের অবরোধের ৪৮তম দিন ও দেশব্যাপী ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে নগরীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির বিএল কলেজ শাখার নেতৃবৃন্দ।
রোববার সকালে নগরীর দৌলতপুরে এ মিছিল বের করা হয়। ক্যাম্পাস সেক্রেটারি কাজি সুজনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এছাড়া মিছিলে আরো উপস্থিত ছিলেন আবুল বাশার, মাহমুদুল হাসান আনিস, মোহামিনুল ইসলাম, মাহমুদ খান, সাদ্দাম হোসেন, আসলাম প্রমুখ।
ইআর





