আইন মেনে মোটর সাইকেল চালানোর বিষয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় গণসচেতনাতামূলক কর্মসূচি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান চালানোর পাশাপাশি নিয়ম মেনে মোটরসাইকেল চালানোর বিষয়ে নির্দেশনাও দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার সকাল সোয়া ৯টায় ফার্মগেটে আনন্দ সিনেমাহল মোড় থেকে বিআরটিএ’র নির্বাহী পরিচালক আবুল বাশারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে কারওয়ান বাজার থেকে ফার্মগেটে আসার রাস্তা ধরে যে কয়টি মোটর সাইকেল এসেছে তার সবগুলোতেই অভিযান চালানো হচ্ছে।
অভিযানে মূলত কাগজপত্র ঠিক আছে কিনা এবং চালক ও যাত্রী উভয়েই হেলমেট পরেছে কিনা এ দুটি বিষয়ে জোর দেওয়া হচ্ছে।
কাগজপত্র ঠিক না পাওয়া গেলে মামলা দেওয়া হচ্ছে। এ অভিযানে ৫০টির মতো মামলা দেওয়া হয়েছে।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





