যশোর জেলা শিবিরের ৩ নেতাকে অন্যায়ভাবে আইন শৃংঙ্খলা বাহিনী কর্তৃক আটক করে অস্বীকার করার প্রতিবাদ এবং অবিলম্বে আদালতে হাজির করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।

আজ বুধবার দুপুরে নগরীতে এ মিছিল বের করা হয়। শিবিরের মহানগরী সেক্রেটারী হাফেজ ইমরান খালিদ এর নেতৃত্বে  মিছিলে উপস্থিত ছিলেন, সোয়াইব, মুজাহিদুল আলম,মোশারফ আনসারি,আব্দুল কাদের,আব্দুর রহমান, আবুল কাশেম, নাঈম, সুজন, আবু হানিফ প্রমুখ।

এসটি