সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করার অভিযোগে জয়ন্ত মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) জয়ন্ত মন্ডল তার ফেসবুকে কোরআন নিয়ে কটূক্তি করে।
বুধবার (৩১ জুলাই) ভোর রাতে আশাশুনি উপজেলার বুধহাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়ন্ত ওই গ্রামের ভবানী চরন মন্ডলের ছেলে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কোরআন শরিফ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন জয়ন্ত মন্ডল।
তিনি বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় আজ ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এসএম





