প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ২২৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জনে।
আজ (১০ মে) রোববার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন। মৃত্যু ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন, নারী ৪ জন।
এমবি





