নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বমি, পেটে ব্যথা শুরু হয় এবং পেটের পীড়া দেখা দেয়।

পরে প্রফেসর ডা. জাবেদকে সেখানে খবর দেওয়া হয়।

কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম রিজভীর অসুস্থতার খবর নিশ্চিত করে বলেন, রিজভী হঠাৎ করে রাত সাড়ে ৯টায় অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা চলছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে।

এএইচ