কুমিল্লায় ট্রেনের চাকা লাইচ্যুত হয়ে চট্টগ্রামেরসঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ সাত ঘণ্টা বন্ধ থাকার পর আবার চলাচলস্বাভাবিক হয়েছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ে যাত্রীদেরচরম দুর্ভোগ পোহাতে হয়।
জেলার লাকসাম ও লালমাই স্টেশনের মাঝামাঝি ফয়েজগঞ্জে শুক্রবার সকাল পৌনে৯টার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়।
লাকসামরেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ কাজী মো. মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন সকালে ঢাকা যাচ্ছিল। লাকসামরেলওয়ে জংশন ও লালমাই স্টেশনের মাঝামাঝি স্থানে সকাল ৮টা ৪০ মিনিটেট্রেনটির একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে টুলভ্যান (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে পৌনে ছয় ঘণ্টায় উদ্ধার কাজ শেষ করলেবিকেল ৩টা ৪০ মিনিট থেকে আবার চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচলাস্বাভাবিক হয় বলে তিনি জানান।
কুমিল্লা স্টেশনে আটকেপড়া চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনেরযাত্রী শাহ আলম মুঠোফোনে জানান, ৮টা ৫০ মিনিটে এ স্টেশনেট্রেনটি আটকেপড়ে। দীর্ঘ সময় ধরে ট্রেনটি আটকে থাকায় তীব্র তাপদাহে ছোটবাচ্চাদের নিয়ে চরম দুর্ভোগে পড়েন তিনি।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. আবু তাহের জানান, এ ঘটনায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটিকুমিল্লা স্টেশনে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী লাকসাম জংশন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস নাঙ্গলকোট ওচট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস হাসানপুর স্টেশনে আটকেপড়ে।
জেআই





