ক্লাস রুমের ভেতর ঢুকে সুমাইয়া আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর ওপর এসডি নিক্ষেপ করেছে একই স্কুলের নবম শ্রেণির ছাত্র শামীম ইসলাম বল্টু।

বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার বাইকোলা গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। আশংকাজনক অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বাইকোলা গ্রামের মিলন উদ্দিনের ছেলে।

পুলিশ ও সুমাইয়ার বাবা মিলন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে একই স্কুলের নবম শ্রেণির ছাত্র শামীম ইসলাম বল্টু তার মেয়েকে নানা ভাবে উত্যক্ত করে আসছে। বিষয়টি বল্টুর অভিভাবককে জানালে বল্টু উল্টো তার পরিবারকে নানভাবে হুমকি-ধামকি দেয়। আজ বুধবার দুপুরে স্কুলের ক্লাস চলাকালিন সময় বল্টু আকস্মিক ক্লাস রুমে ঢুকে সুমাইয়ার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে বাগাআচড়া বাজারে একটি ক্লিনিকে র্ভতি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসিড নিক্ষেপকারী শামীম ইসলাম বল্টু একই গ্রামের খলিল উদ্দিনের ছেলে এবং একই স্কুলের নবম শ্রেণির ছাত্র।

শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) এনামুল হক জানান, এসিড নিক্ষেপকারী শামীমকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। 

কেএইচ