দেশব্যাপী ২০ দলীয় জোটের চলমান টানা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন কড়া নিরাপত্তার মধ্যেও রাজধানীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে কাওরান বাজার আন্ডারপাস এর পাশের রাস্তা ও ডিভাইডারে পরপর ৫টি ককটেল ককটেল বিস্ফোরিত হয়। এসময় রাস্তায় দুইপাশে যানবাহন ও মানুষের ভিড় ছিল।

এছাড়া সচিবালয়ে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেয়ায় এ রাস্তায় সকাল থেকে কড়া নিরাপত্তা জোরদার ছিল। বাড়তি নিরাপত্তার মধ্যেই দুর্বুত্তরা ককটেল ছোড়ে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ ও র্যা ব ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেনি। ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এআর