বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে নিখোঁজ আনোয়ার হোসেন (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার দেউলী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনোয়ার হোসেন বগুড়া শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের মৃত কবিজ আলীর ছেলে।
জানা গেছে, প্রায় ১৫ দিন আগে ব্যবসায়ীক কাজে আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজ-খবর করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহতের চোখসহ পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমবি





