জামায়াতের ডাকা হরতালের প্রথমদিনে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।
বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুর শহরের নিমতলা থেকে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির।
মিছিলটি মুন্সিপাড়া হয়ে বুটিবাবুর মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।
হরতালের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে শিবির কর্মীদের পিকেটিং করতে দেখা গেছে।
হরতালে চোরাগুপ্তা হামলার ভয়ে অধিকাংশ দোকান-পাট, মিল-কারখানা বন্ধ রয়েছে। তাছাড়া হরতাল চলাকালীন সময় অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি সংখ্যা ছিল কম। রিক্সা-ভ্যান, অটোরিক্সা, টেম্পু, নসিমন চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।
এদিকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
কেএইচ





