রাজধানীতে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। চন্দ্রিমা উদ্যান ও মোহাম্মদপুর এলাকা থেকে রোববার সকাল সাড়ে ১১টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।
এদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। অন্যজনের নাম কুলসুম (২০)।
লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
শেরে বাংলা নগর থানার এসআই আব্দুর রউফ জানান, লোক মারফত খবর পেয়ে শনিবার মধ্যরাত ১টার দিকে চন্দ্রিমা উদ্যানের ভেতরে বেঞ্চের ওপর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৮ বছর হবে। এসময় তার পরনে কালো গেঞ্জি ও কালো ফুলপ্যান্ট ছিল। যুবকের পরিচয় জানা যায়নি। পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
মোহাম্মদপুর থানার এসআই শাহজাহান আলী জানান, মোহাম্মদপুর ঢাকা উদ্যান সংলগ্ন চয়ন হেলথ ফাউন্ডেশন থেকে রাত আড়াইটার কুলসুমের লাশ উদ্ধার করা হয়। সকালে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
জানা গেছে, কুলসুমের স্বামীর নাম শাকিল হোসেন। নবীনগর হাউজিংয়ের ১৪ নম্বর রোডের ৫৩নং বাসায় ভাড়া থাকতেন। মৃত্যুর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





