বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে।
প্লেনে কোনো বোম্ব থ্রেট আছে কি না তা জানতে প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানো হবে। প্লেনটি জরুরি অবতরণ করেছে। বর্তমানে নিরাপত্তাকর্মীরা প্লেনটিকে ঘিরে রেখেছে বলেও জানান তিনি।
বিস্তারিত আসছে...
এফএইচ





