মাগুরার শালিখা উপজেলার ছোট থৈয়পাড়া গ্রাম থেকে বুধবার সকালে পুলিশ অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

লাশের দুহাত ও মুখ গামছা দিয়ে বাঁধা এবং মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পুলিশের ধারণা দূরবর্তী কোনোস্থান থেকে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে গেছে।

শালিখার সিংড়া পুলিশ ক্যাম্পের আইসি এএসআই রওশন জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ শালিখার ছোট থৈয়পাড়া গ্রামের আড়পাড়া-ঝিনাইদহ সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে শালিখা থানায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশ লাশের পরিচয় ও হত্যার কারণ এবং হত্যাকারীদের চিহিৃত করতে তদন্ত শুরু করেছে।  

কেএইচ