চট্টগ্রাম মহানগরীর ষোলশহর আল ফালাহ গলির একটি মেসে অভিযান চালিয়ে ২৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সিএমপির খুলশী থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ বিভিন্ন ইসলামী বই, পোষ্টার, লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম খবর নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে আল ফালাহ গলির ভিতরে একটি চার তলা ভবনে ভোরে অভিযান শুরু করে পুলিশ। প্রায় ঘন্টাব্যাপী তল্লাশি শেষে এই মেস থেকে ২৭ জন 'শিবির নেতা কর্মীকে' আটক করে থানায় আনা হয়েছে।
ভবনের বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে গোলাম আজম, সাঈদী এবং মওলানা মওদূদীর লেখা বিভিন্ন ইসলামী বই, জামায়াত শিবিরের সাংগঠনিক বই, লিফলেট পোষ্টার উদ্ধার করা হয়েছে।এক প্রশ্নে জবাবে ওসি বলেন, আমাদের কাছে খবর ছিল শিবির এ ম্যাচে অবস্থান নিয়ে নাশকতার ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল।তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।নাম পরিচয় পরে জানানো হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান।
মাসুম/নাজিব





