ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে আটকা পরেছে ঘরমুখো মানুষ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে। আজ ভোর থেকে টাঙ্গাইলের মির্জাপুর থেকে গাজীপুরের আশুলিয়া পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, ভোর চারটার দিকে টাঙ্গাইলের করোটিয়ায় একটি বাস বিকল হয়ে যায়। এক ঘণ্টা পর বাসটি সরিয়ে নেওয়া হয়। এ সময় থেকেই যানজট শুরু হয়। পশুবাহী ট্রাক ও ঘরমুখো মানুষের চাপে যানজট বাড়ছে। এ ছাড়া বৃষ্টির কারণে গাড়ির গতি ধীর।
ট্রাফিক পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, পুলিশ যানজট নিরসনে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। গত শনিবার থেকেই মহাসড়কের এই অংশে যানজট শুরু হয়েছে। গতকালও যানজটে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। আজও ভোগান্তির শেষ নেই।
এআই





