চট্টগ্রামের কর্ণফুলী থানার বাসিন্দা আবদুল মান্নান। তিনি ৩০ পারা কোরআনের হাফেজ।


এ ছাড়া তিনি কওমি মাদ্রাসা থেকে এসএসসি সমমান পর্যন্ত পড়ালেখা করে নরসিংদী জেলার কাঁঠালিয়া ইউনিয়নের দক্ষিণ নোয়াকান্দি গ্রামের মক্তবে শিশুদের আরবি পড়াতেন।

মঙ্গলবার কর্ণফুলী থানার শিকলবাহা চৌমুহনী মোড়ে পুলিশের হাতে আটক হন আবদুল মান্নান।

কর্ণফুলী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, আটকের সময় তার কাছ থেকে ৫৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ কারণে তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।

আবদুল মান্নান জানান, অভাবের তাড়নায় পড়ে গত এক বছর ধরে তিনি ইয়াবার খুচরা ব্যবসা করছেন।

এবি সিদ্দিকি