ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরার অভিযোগে মঙ্গলবার সকালে আরো ৫ জেলেকে ‌আটক করা হয়েছে। এ সময় ৪ জেলের কাছ থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে দুপুরে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেসুর রহমান।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জেলে চরফ্যাশন উপজেলা ও ১ জন তজুমদ্দিন উপজেলার বাসিন্দা।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বেলা ১১টার দিকে অভিযানে চালিয়ে তেতুলিয়ার কাচিয়া খালী এলাকা থেকে একটি ট্রলার ও এক হাজার মিটার কারেন্ট জালসহ ৪ জেলেকে আটক করা হয়।

এছা‍ড়া তজুমদ্দিনে মেঘনা নদী থেকে অপর ১ জেলেকে আটক করা হয়। দুপুর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ রায় দেন।

নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও এ অপরাধে এ নিয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হল।

জেইউ