নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় দুই শিশুসহ ৯ রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
গতকাল শনিবার (২৫ জুন) দিবাগত মধ্যরাতে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন ভাসানচর আশ্রয়ণের ১১ নম্বর ক্লাস্টারের মো.সালামের ছেলে নূর কাসেম (১৯), ৭৩ নম্বর ক্লাস্টারের নজিবুল্লার ছেলে করিমুল্লাহ (২২), ৫০ নম্বর ক্লাস্টারের আমির হোসেনের ছেলে হোসেন জদ্দার (২৭), ৭৪ নম্বর ক্লাস্টারের খলিল আহমদের ছেলে ইউনুস, ৮৬ নম্বর ক্লাস্টারের করিম উল্যার স্ত্রী সৈকত তারা, ৮১ নম্বর ক্লাস্টারের নূর কাসেমের স্ত্রী রাজুর মা, ৬৮ নম্বর ক্লাস্টারের মৃত খাইরুল আলমের স্ত্রী পারভিন (২৫), খাইরুল আলমের মেয়ে ঝরনাতলা (৭), ছেলে নূরুল ইসলাম (৪)।
এ তথ্য নিশ্চিত করে চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা স্বীকার করেছেন দালালের মাধ্যমে তারা ভাসানচর থেকে কক্সবাজারের কুতু পালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে পালিয়ে আসেন। তাদের ভাসানচরে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।
এবিএস





