গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া একজন ঢাকায় এবং বাকি দুজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩০ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৯৫ জন। ডেঙ্গুতে চলতি বছর এ পর্যন্ত মারা গেছেন ৯ জন।
এবিএস





