জেলা সদর ও মাদবপুর উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলা চাঁনপুর গ্রামের আজমান মিয়া (৪০) ও মিম আক্তার (৮)।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ এর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আজমান মিঞা জানান, সকালে আজমান মিয়া মাঠে কাজ করতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
মাদবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুল্লা মনির হোসেন জানান, সকালে বাড়ির বাইরে গেলে বজ্রপাতে মিমির মৃত্যু হয়। সে উপজেলার কমলপুর গ্রামের সাংবাদিক হামিদুর রহমান রাজুর ছোট বোন।
এম আর





