মহিলা যাত্রীদের চলাচলের সুবিধার্থে রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, মতিঝিল দ্বিতল বাস ডিপো, কল্যাণপুর ও নায়ায়ণগঞ্জ বিআরটিসি বাস ডিপো থেকে বিভিন্ন রুটে মহিলা বাস সার্ভিস চালু করা হয়েছে।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মহিলা বাস সার্ভিসের রুট সমূহ হচ্ছে যথাক্রমে সকাল ৯টা ৫ মিনিট ও ৯টা ১০ মিনিটে রাজধানীর তালতলা খেকে মতিঝিল।
বিকেল ৬টা ৫মিনিট ও ৬টা ১০ মিনিটে মতিঝিল থেকে তালতলা। সকাল সাড়ে ৮টায় নতুন বাজার থেকে মতিঝিল এবং বিকেল ৬টা ১০ মিনিটে মতিঝিল নতুন বাজার। সকাল সোয়া ৭টা ও সোয়া ৮টায় আব্দুল্লাহ পুর থেকে মতিঝিল এবং বিকেল সোয়া ৫টা ও সোয় ৬টায় মতিঝিল থেকে আব্দুল্লাহপুর।
সকাল সাড়ে ৭টায় মিরপুর-১২, মিরপুর-১০ থেকে মতিঝিল বাস ডিপো এবং বিকেল সোয়া ৬টা মতিঝিল দ্বিতল বাস ডিপো থেকে মিরপুর-১২ ও মিরপুর-১০। এছাড়া সকাল ৮টায় মিরপুর ১০ থেকে মতিঝিল এবং বিকেল সোয়া ৫টায় মতিঝিল থেকে মিরপুর-১০।
সকাল ৮টায় মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং বিকেল সোয়া ৫টায় মতিঝিল থেকে মোহাম্মদপুর। সকাল পৌনে ৮টা ও সোয়া ৮টায় নারায়ণগঞ্জ থেকে মতিঝিল এবং বিকেল সোয়া ৫টায় ও ৬টা ১০ মিনিটে মতিঝিল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মহিলা বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
ঢাকায় বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু
মহিলা যাত্রীদের চলাচলের সুবিধার্থে রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, মতিঝিল দ্বিতল বাস ডিপো, কল্যাণপুর ও নায়ায়ণগঞ্জ বিআরটিসি বাস ডিপো থেকে বিভিন্ন রুটে মহিলা বাস সার্ভিস চালু করা হয়েছে।
বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে
ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখী মানুষের জন্য আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ উপলক্ষ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ মে থেকে।
বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয় : পরিবেশ উপদেষ্টা
রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) প্রতিটি বাস থেকে কালো ধোঁয়া বের হয় বলে চ্যালেঞ্জ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
৮০০ টাকার ভাড়া বিআরটিসিতে ১৬০০, যাত্রীরা নিরুপায়
ঈদুল আজহার সরকারি ছুটি শুরুর প্রথম দিনই যাত্রীর চাপ বেড়েছে রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে।
ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে। সোমবার (১৯ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
















