কুয়েতে বাংলাদেশী এক মা ও তার মেয়ে খুন হয়েছে।
শুক্রবার জিলিব আল-সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে পুলিশ ওই দুই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে বলে খবর দিয়েছে আরব টাইমস
এদিকে, কুয়েতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, নিহতরা হলেন- মা মমতা (৫৬) এবং মেয়ে স্বর্ণলতা (৩১)। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের জেলার ধামরাইয়ে।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হয়েছে সেটিতে কেবল উনারা দুইজনই থাকতেন। আমি ওই অঞ্চলের পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে জেনেছি সকালে মা-মেয়ের লাশ ওই বাসায় পাওয়া যায়। লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।’
এমআর





