যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নানসহ জোড়া খুনের ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।

সোমবার দিনগত রাতে কয়েক মিনিটের ব্যবধানে মামলা দু'টি দায়ের করা হয়। উভয় মামলায় ৫-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার সকালে কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে নিহত জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে একটি মামলা করেন। মামলা নং ০৮।

এর কয়েক মিনিট পর ১১টা ৫০ মিনিটের দিকে পুলিশের উপর হামলা ও অস্ত্র আইনে এসআই শামীম ‍আহমেদ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। মামলা নং ০৯।

 

উল্লেখ্য যে, নিহতদের একজন জুলহাজ মান্নান ছিলেন সমকামীদের অধিকার বিষয়ক একটি পত্রিকা রূপবানের সম্পাদক।একই সাথে তিনি মার্কিন দাতা সংস্থা ইউএসএইডেও কাজ করতেন।

 

এর আগে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন এবং সাবেক রাষ্ট্রদূত ড্যান ডি. মজিনার প্রোটকল কর্মকর্তা ছিলেন।

 

বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং এখন সরকারী দল আওয়ামীলীগের একজন সংসদ সদস্য ডা: দীপু মনির খালাতো ভাই মান্নান।

নিহত অপরজনের নাম মাহবুব রাব্বি। তিনি জুলহাজ মান্নানের বন্ধু এবং একজন নাট্যকর্মী।

 

এসএম