গাইবান্ধা শহরে অতিথিশালায় গণধর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, গত ১৯ জুলাই বাদিয়াখালী রিফায়েতপুরের এক কিশোরী ভ্যানে চড়ে নানা বাড়ি থেকে ফিরছিলেন। কিন্তু ভ্যান চালক রিফায়েতপুর গ্রামের মানিক সাহা ও তার বন্ধু কাশিনাথ সাহা মুকুল কৌশলে কিশোরী মেয়েকে নিয়ে রাস্তা ভুল করার কথা বলে গাইবান্ধায় নিয়ে আসে।

সন্ধ্যা হলে দুই ধর্ষক গাইবান্ধা রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় "অতিথি শালা" ভাড়া নিয়ে রাত্রি যাপন করে । এসময় অতিথি শালায় ওই কিশোরী কে হাত পা বেধে জোরপুর্বক পাশবিক নির্যাতন চালায়। ধর্ষণের পর ওই কিশোরী সংজ্ঞাহীন হয়ে পড়লে ২২ জুলাই সকালে দুই ধর্ষক কৌশলে বোর্ডিং থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজনের সহযোগিতায় কিশোরীকে তার বাড়িতে পৌঁছে দেয়। পরে গাইবান্ধা সদর থানায় দুই ধর্ষক মানিক সাহা ও কাশিনাথ সাহার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, গণধর্ষণ নয়, তবে ধর্ষণের মামলা হয়েছে। ধর্ষিতার মেডিকেল পরীক্ষার কাজ করা হচ্ছে।

তবে কাউকে গ্রেফতারের কথা জানাননি তিনি।

জেডআই