নির্বাচনের প্রতীক বরাদ্দের সাথে সাথেই গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরশহর প্রার্থীদের প্রচার-প্রচারণায় প্রকম্পিত হয়ে উঠেছে।

আজ সোমবার পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন ধার্য থাকায় প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক পেয়ে উৎসব মূখর পরিবেশে সমর্থকদের নিয়ে বাড়ি ফেরেন।

প্রচার-প্রচারণার সময় হওয়া মাত্রই প্রার্থীরা জনসংযোগে নেমে পড়েন। সেই সাথে ৮ জন মেয়র প্রার্থীর প্রচরণার মাইক একযোগে পৌরশহরে নেমে পড়ায় শহর প্রকম্পিত হয়ে ওঠে।

পৌর নির্বাচনে ৮ মেয়র প্রার্থীসহ ১৩ সংরক্ষিত মহিলা আসন ও ৩০ কাউন্সিলর প্রার্থী ১৩ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী নির্বাচনে পৌরশহরের ১২ হাজার ৫০৪ জন ভোটার নির্ধারণ করবেন তাদের ভাগ্য। এ নির্বাচনে প্রার্থী বেশী হওয়ায় সাধারণ ভোটারেরা এখন পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

এদিকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি (এ), জাতীয়পার্টি-জেপি, জাসদ এর প্রার্থীরা নির্ধারিত মার্কা নিয়ে ভোটযুদ্ধে নামলেও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল (মোবাইল ফোন), দেবাশীষ কুমার সাহা (চামুচ) ও শাহীন আহম্মেদ সবুজ (জগ) মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতায় নেমেছেন।

এসএইচ