রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, সিগন্যাল ও সাইন প্রদানের দাবিতে রোববার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডি শংঙ্কর এলাকায় র্যালি করেছে তরুণদের নিয়ে গঠিত 'কাম্প কুল'।
র্যালিতে বক্তারা বলেন, নগর জুড়ে পথচারীর পারাপারে স্বল্প খরচের জেব্রা ক্রসিং এর ব্যবস্থা না করে তৈরি করা হচ্ছে ফুটওভারব্রিজ। অথচ এ ওভারব্রিজে বৃদ্ধ, প্রতিবন্ধী বা শিশুদের জন্য রাখা হয়নি কোনো সুব্যবস্থা বা একজন শ্রমিক কখনোই তার মালের বোঝা মাথায় নিয়ে এতগুলো সিঁড়ি পার করে রাস্তার ওপারে যেতে পারবেন না।
এরজন্য সমাধানের পথ হিসেবে প্রয়োজন প্রত্যেক রাস্তায় জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করা। এতে করে একটা নির্দিষ্ট সময় পরপর সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনায় রাস্তা পারাপার করতে পারেন সাধারণ মানুষ।
তারা বলেন, প্রতিবন্ধী কিভাবে নগরে চলাচল করবে এ বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়, রাজউক, সিটি কর্পোরেশন, ডিএমপিসহ সংশিষ্ট কেউ তা বিবেচনায় নিচ্ছে না। প্রতিবন্ধীদের পক্ষে ফুটওভার ব্রিজে পারাপার সম্ভব নয়। প্রতিবন্ধী জনগোষ্ঠিকে ঘর থেকে বের হলেই যানবাহন, রাস্তা পারাপার, কর্মক্ষেত্রসহ বিভিন্ন স্থানে নানা রকমের প্রতিবন্ধকতার শিকার হতে হয়।
ক্যাম্প কুলের তরুণরা বলেন, নগরে মোট দুঘর্টনার ৭২ শতাংশ শিকার হয় পথচারী এবং ৯১ শতাংশ দুঘর্টনার কারণ চালকদের বেপরোয়া চালনা। ঢাকার অধিকাংশ জায়গায় জেব্রা ক্রসিং নেই এবং অনেক স্থানে ফুটপাত দখল করে রাখে প্রাইভেট গাড়ী। ঢাকায় অনেক সমস্যা। দূষণ, দূর্ঘটনা, যানজট, জ্বালানি ব্যয়-সবই যানবাহন কেন্দ্রিক। হাঁটার সুবিধা না থাকলে পথচারীরা বড় কোনো সমস্যা সৃষ্টি করছে না। বরং, নানা সীমাবদ্ধতা মেনে নিয়েই তারা হাঁটছে।
যানবাহন সমূহকে নিয়ন্ত্রণ এবং ফুটপাত ও জ্রেবা ক্রসিং নিশ্চিত না করে পথচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তি। বরং পথচারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টিতে ব্যর্থতার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকারের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।
ক্যাম্প কুলের র্যালি থেকে কিছু সুপারিশ তুলে ধরা হয়। সেগুলো হলো- বিদ্যমান আইন ও নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে পথচারীর চলাচলের জন্য নিরাপদ ও স্বচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি; যাতায়াত সংশিষ্ট নীতি, আইন, পরিকল্পনা, প্রকল্প ও অর্থ বরাদ্দের ক্ষেত্রে পথচারীকে প্রাধান্য দেওয়া;
প্রশস্ত ও সমতল ফুটপাত এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ফুটপাতের মাঝখানে টেকটাইল্স এর ব্যবস্থা করা; হুইল চেয়ার ব্যবহারকারির জন্য ফুটপাতে ওঠানামার স্থানে ঢালুপথ (র্যা ম্প) তৈরি করা; নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং, সাইন ও সিগন্যাল লাইট এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সিগন্যালে শব্দযন্ত্র ব্যবস্থা;
নির্দ্দিষ্ট দূরত্বে বসার ব্যবস্থা এবং হাঁটার পথে গাছের ছায়ার ব্যবস্থা করা। হাঁটার পথের পাশে ছোট ছোট পার্ক ও খোলা জায়গার ব্যবস্থা রাখা; মাঝে মাঝে পাবলিক টয়লেটের ব্যবস্থা এবং ফুটপাতে মোটরবাইক ও প্রাইভেট গাড়ী চলাচল এবং পার্কিং বন্ধ করা জরুরি।
এআর





