নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৫ শিবির কর্মীকে গ্রেফতার করছে পুলিশ।
শনিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার সেবারহাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন, শিবির কর্মী মাসুদ, এনায়েত, সাইফুল, কামাল ও বাশার। এদের প্রত্যেকের বাড়ি সেনবাগ উপজেলায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পাঁচ শিবিরকর্মী সেবারহাট বাজারের বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগে সেনবাগ থানায় ৭টি মামলা রয়েছে।
এমএ





