নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে এক হাজার ৩২৫ বোতল ফেনসিডিলসহ মামনুর রশিদ (৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক মামনূর রশিদ পত্নীতলা উপজেলার আবাদিয়া গ্রামের মনীর হোসেনের ছেলে।

নওগাঁর সহকারী পুলিশ সুপার মহসীন আলী জানান,বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এএসআই মিজানের নেতৃত্বে মামনূর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ফেনসিডিলগুলো পাওয়া গেলে তাকে আটক করা হয়।

তিনি জানান, আটকের পর মামনূর রশিদ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার মহসীন আলী

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর