ঠাকুরগাঁয়ে আকবর আলী ছোটু (৬৫) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত আকবার আলী সদর উপজেলার তেলিপাড়া গ্রামের বাসিন্দা।

সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এএইচ