বুধবার (২৬ জুলাই) চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঝরনা আক্তার (৩৫) চান্দিনা উপজেলার বাসিন্দা। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বুধবার ভোরে নবগ্রাম এলাকায় ঢাকামুখী পিকআপভ্যানকে যাত্রীবাহী দ্রুতগতির শ্যামলী পরিবহনের বাস পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিকআপভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায় ও শ্যামলী বাস ডিভাইডার ও চট্টগ্রামমুখী সড়ক পার হয়ে যাত্রী ছাউনির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের যাত্রী ঝরনা নিহত ও ১০ যাত্রী আহত এবং বাসের একজন যাত্রী আহত হয়েছেন। পরে খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। এ সময় আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ইনচার্জ মাজেদুল ইসলাম জানান, বুধবার ভোরে আমাদের স্টেশনের একটু দূরেই ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনএইচ





