প্রশাসনে ৭ জন উপসচিবের দফতর বদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নুমেরি জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. হাবিবুল্লাহ বাহারকে ঢাকার পরিসংখ্যান ব্যুরো ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের উপ প্রকল্প পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আলী সাজ্জাদ হোসেনকে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অতিরিক্ত পরিচালক, শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক ফরিদ আহমেদকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক, ঢাকা উত্তর সিটির করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সায়মা আফরোজকে জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির প্রধান প্রশিক্ষক করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শরিফুল আলম সিদ্দিকীকে কৃষি বিপণন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির প্রধান প্রশিক্ষক ড. আহমেদ উল্লাহকে বিসিএস প্রশাসন একাডেমীর উপপরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) উপ-পরিচালক ডি এম আতিকুর রহমানকে বিএমইটির পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এমবি





