২০ দলীয় জোটোর ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নাশকতার আশঙ্কায় নোয়াখালীতে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তারে গ্রেফতার করা হয়।
আটকদেরমধ্যে বিএনপির ১৩ জন এবংজামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী রয়েছেন।
বেগমগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আইনুল হক জানান, বুধবার বিকালে চৌমুহনী বাজারে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





