ভোলার দৌলতখানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে এক যাত্রী নিহত এবং ৩০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে চরফ্যাশন যাওয়ার পথে বাংলাবাজার এলাকায় একটি ডোবায় পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।

এমকে