ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউপির পশ্চিম পারপুগী গ্রামে ছোট ভাই বুলু (২৬) এর লাঠির আঘাতে বড় ভাই কাউছার আলী (৩০) খুন হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ওই গ্রামের আজিজুর রহমানের ২ ছেলে পারিবারিক কলহের জেরে মারপিট করে।
একপর্যায়ে ছোট ভাই বুলু লাঠি দিয়ে বড় ভাই কাউছারকে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পিতা আজিজুর রহমান ও খুনির স্ত্রী লতা বেগমকে আটক করা হয়েছে।
আরিফ/জারিফ





