মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার খবরকে স্রেফ গুজব বললেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তাকে অব্যাহতি দেয়ার বিষয়ে যে গুঞ্জন উঠেছিল, তার অবসান ঘটালেন তিনি নিজেই।

মঙ্গলবার বিকেলে তিনি গণমাধ্যম কর্মীদের কাছে গুজবে কান না দেয়ার আহবান করেন।

এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, পুরো বিষয়টিই গুজব। মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে তার কিছুই জানা নেই।

এর আগে দুপুরের পরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে, সৈয়দ আশরাফ আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন না। তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

এসএইচ