ঝালকাঠির রাজাপুরে মায়ের চোখের সামনেই যাত্রীবাহী একটি বাস চাপা দিয়ে আলী আহম্মদ (৫) নামে এক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের উপজেলার পিংড়ি স্কুল এলাকায় এ ঘটেছে।

নিহত আলী আহম্মেদ ঢাকার গার্মেন্টকর্মী রুহুল আমিনের ছেলে। তাদের বাড়ি উপজেলার কেওতা গ্রামে। পুলিশ উপজেলার মেডিক্যাল মোড় এলাকা থেকে বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদ করার উদ্দেশে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথিমধ্যে পিংড়ি এলাকার মহাসড়কে মাহিন্দ্রা থেকে নেমে মা খাদিজা বেগমের হাত ছেড়ে দিয়ে রাস্তা পারের জন্য দৌড় দিলে দ্রুতগামীর একটি যাত্রীবাহী বাস আলীকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

রাজাপুর থানার পুলিশ ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই