জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ৯টায় এ জামাত শুরু হয়। মসজিদের ভিতরে ও রাস্তায় হাজার হাজার মুসল্লি নামাজে অংশ গ্রহণ করে।

বায়তুল মোকাররমে এর আগে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত, সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে সকাল ১০টায় চতুর্থ জামাত ও সকাল ১০টা ৪৫ মিনিটে শেষ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, জাতীয় মসজিদের ঈদের জামাতকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্ক্ষলা বাহিনী। মূল গেটে তল্লাশি করার পর মসজিদের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। আশেপাশের মোড়ে ছাউনি নিরাপত্তা দেয়া হয়েছে।

জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মসজিদের আশপাশের এলাকয় ব্যারিকেড দিয়ে যান চলচল কমিয়ে আনা হয়েছে।

এমবি