কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।
এই নির্বাচনে দলীয় প্রতীকে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনে ওয়ার্ড রয়েছে ২৭টি। মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৪৭। মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ১১৯ জন।মোট ভোট কেন্দ্র ১০৩। ভোট কক্ষ ৬২৮। মোট ভোট গ্রহণ কর্মকর্তা ১৯৮৭ জন।
এমবি





