দিনাজপুরে মাইক্রোবাসের চাপায় এক রিক্সাযাত্রী নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর-বিরল সড়কের সাবদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিরল অভিমুখি দ্রুতগামী একটি মাইক্রোবাস বিপরিতমুখী একটি রিক্সাকে চাপা দিলে এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং অপর তিনজন আহত হয়।
নিহত রিক্সাযাত্রীর নাম আব্দুল হাসিম (৩০)। সে বিরল উপজেলার জুগিহাড়ী গ্রামের ঈমান আলী ছেলে।
আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিরল থানার ওসি আব্দুল হাই সরকার বলেন, ঘাতক মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে। তবে চালক পলাতক।
এআর





