নাশকতার মামলার আসামি মাগুরার শালিখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. অনূপ বিশ্বাসকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার গোপাল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।অনূপ ওই গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে।

শালিখা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার অনূপের নামে কয়েকটি মামলা রয়েছে। দীর্ঘদিন যাবৎ তিনি পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে অনূপকে পুলিশ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান জিহাদ খান।

কেএইচ