কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিবেশির বল্লমের আঘাতে বকুল মিয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামে এ ঘটনা ঘটে।
বাজিতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সুব্রত কুমার সাহা জানান, বকুল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি এক পর্যায়ে তারই এক প্রতিবেশি তাকে বল্লম দিয়ে আঘাত করে।
পরে স্থানীয়রা বকুল মিয়াকে গরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি। ওই প্রতিবেশির পরিচয় শনাক্ত করে তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
কেএইচ





