ঢাকার ধামরাইয়ে দূরপাল্লার যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছে অন্তত ৫০ যাত্রী।
শনিবার (১৮ জুন ) বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১১-৮৫ ৬৩) ঢাকায় ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুরে পৌঁছালে প্রচণ্ড বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় বাসটি উল্টে নারী-শিশুসহ অন্তত ৫০ যাত্রী আহত হয়। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ওএফ





