শারজা থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ এসব সোনা উদ্ধার করে।
বিমানবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার মশিউর রহমান জানান, শারজা থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে চট্টগ্রামে আসেন মোহাম্মদ ওসমান গণি নামে এক যাত্রী। নিজের লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করার সময় কাস্টমস কর্তৃপক্ষ সন্দেহজনক গতিবিধির কারণে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে। এই সময় তার লাগেজ থেকে ৮টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





