২০১৫ সালের একুশ পদকের জন্য ১৫ জনকে মনোনীত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রোববার তাদের নাম প্রকাশ করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তাদের হাতে পদক তুলে দেবেন।

মনোনীতরা হলেন- ভাষা আন্দোলনে মরহুম পিয়ারু সরদার, মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে দ্বিজেন শর্মা, মুহম্মদ নূরুল হুদা ও শিল্পকলায় মরহুম আব্দুর রহমান বয়াতি, এস এ আবুল হায়াত ও এটিএম শামসুজ্জামান, শিক্ষায় অধ্যাপক ডা. এম এ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্না ধারা চৌধুরী, সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।

জেডআই