বিভিন্ন অভিযোগে চাঁদপুরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে জেলার কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর থানায় এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- কচুয়ায় উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান (৪৪), ছাত্র বিষয়ক সম্পাদক আকাশ (৩৫), আ: হালিম (৪২), মনির হোসেন(৩৭),
হাজীগঞ্জে বাকিলা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি আ. মান্নান (৫২), সবুজ সিকদার (৩২), ইসতিয়াক আহমেদ (৫৫), ফরিদগঞ্জে ইয়াছিন পাটওয়ারী (২৬), নাজির গাজী (৩৫), মতলব উত্তরে বোরহান ফরাজী (৪৫)।
এআর





