যশোরের ঝিকরগাছায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার কৃষ্ণনগর ওয়াপদা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, গণপিটুনিতে নিহত তিন ব্যক্তির নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গভীর রাতে একদল লোক এলাকায় জড়ো হয়। তাদের ডাকাত বলে সন্দেহ করে এলাকাবাসী। একপর্যায়ে এলাকাবাসী ওই লোকদের ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
এসএম





